Logo

মুড না, কাজই মুড তৈরি করে

মুড নেই

পাগলা কুকুর তাড়া করলে আপনি কখনোই বলবেন না, ‘ভাই, মুড নেই আজ দৌড়াবো না।’ সেরকম যে কাজই আপনার সামনে আসুক না কেন, মুড আসার অপেক্ষা না করে কাজ শুরু করে দিন। দেখবেন মুড চলে এসেছে, সাথে সাফল্য...

‘দুঃখ বিলাস’ বা ‘কিছুই ভালো লাগে না’— এমন একটা রোগ আছে। আমি এর নাম দিয়েছি ‘আলসেমাইটিস’। আমাকে অল্প কদিন এই রোগটা পেয়েছিল এক আত্মীয়ের কাছ থেকে, তিনি আমার সাথে বেশ কিছুদিন থাকার পর একদিন আমি আবিষ্কার করি, আমিও এই ‘আলসেমাইটিস’-এ আক্রান্ত। ছাড়লাম সঙ্গ, বস সব ঠিক। সঙ্গ নিয়ে অন্য সময় জানাবো। এখন কথা বলব ‘আলসেমাইটিস’ নিয়ে। এটা ইদানিং লেটেস্ট হয়ে নতুন নাম হয়েছে, ‘মুড নেই’।

এই রোগে আক্রান্ত রোগীরা সব কিছুতেই একটা অজুহাত খুঁজে বের করে আর শেষ পর্যন্ত বলে, ‘মুড নেই’। যে কোনো ভালো কথা, কাজের কথা, জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেই—মনের অজান্তেই বলে বসেন ‘মুড নেই’। আরে ভাই মুড থাকে না, মুড তৈরি করে নিতে হয়। এরপরে আপনার যদি কখনো মুড না থাকে নিচের গল্প দুটি মনে করবেন, মুড চলে আসবে।

প্রথম গল্প আমার চাচার। আমার চাচা ইঞ্জিনিয়ার শাহজাহান আলী, আমি খুব ভালোবাসি তাকে। ময়মনসিংহের টি.টি.সি-র টিচার ছিলেন। সরকারি কোয়ার্টারে থাকতেন, বাসা থেকে অফিসের দূরত্ব ১০০ গজের মতো হবে। দুপুর একটা বাজতেই অফিস শেষ। মাঝে ক্লাসের ফাঁকে অন্তত দুই বার বাসায় আসেন। বেশ আরামের চাকরি। তখন তার বয়স ৫০ এর কাছাকাছি। উনার প্রায়ফলাফল পাওয়া গেল না। শেষ পর্যন্ত একজন ডাক্তার পাওয়া গেল, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার দ্বীন মোহাম্মদ সাহেবকে দেখানো হলো। তিনি ‘তেমন কিছু না’ টাইপের কথা বলে সামান্য ওষুধ দিয়ে ছেড়ে দিলেন। আর চাচা মোটামুটি ভালোভাবেই নিরাশিতেই চলতে থাকলেন। একদিন তার এক কলিগের সাথে আলাপচারিতায় বললেন, ‘শাহজাহান সাহেব, আপনার মুক্তিযুদ্ধের কথা মনে আছে?’‘হ্যাঁ আছে, আমি তখন যুবক।’

‘চারদিকে মানুষের ছোটাছুটি, দৌড়ঝাঁপ এসব মনে আছে?’

‘তাও মনে আছে, কত পালিয়ে বেড়িয়েছি।’ ‘হ্যাঁ। তা এখন যদি আবার যুদ্ধ লাগে, আবারও পালাবেন। সাথে আপনার অসুখও পালাবে, আর আপনার ভালোও লাগবে।’

দ্বিতীয় গল্প আমার ছাত্রজীবনের। সে সময় আমার ভাবির সেজো ভাই, মিতুল ভাই, আমার সাথে বেশ খাতির। তখন একসাথেই থাকি আমরা সবাই। উনার প্রচণ্ড রকমের ‘আলসেমাইটিস’ এর সমস্যা। সারাদিন ঘরেই শুয়ে বসে কাটান। আমি ক্লাস থেকে ফিরে একদিন বিকেল বেলা বললাম, ‘চলুন একটু বাইরে বেরিয়ে আসি।’

তিনি বললেন, ‘না ভাই, আমার শরীরটা আজ ভীষণ খারাপ, একদম ভালো লাগছে না, আমি হাঁটতে পারব না, আপনি যান।’

কি আর করা, অসুস্থ মানুষটাকে আর টানাটানি না করে আমি একাই বের হয়ে গেলাম। একা একা রাস্তায় হাঁটছি। মিনিট পাঁচেক পর লোকজনের চেঁচামেচি, দৌড়াদৌড়ি— কি হয়েছে? কি হয়েছে?

কেউ একজন দৌড়াতে দৌড়াতে বলল, ‘ভূমিকম্প!’ দেখি মিতুল ভাইও দৌড়াচ্ছে। আমিও দৌড়। প্রায় কোয়ার্টার কিলোমিটার দূরে একটা ফাঁকা জায়গায় সবাই জড়ো হয়ে গেছে। সেখানে মিতুল ভাইও আছেন। আমি শুধু তাকে জিজ্ঞেস করলাম, ‘এখন ভালো লাগছে?’

কাজেই বুঝুন, পাগলা কুকুর তাড়া করলে আপনি কখনোই বলবেন না, ‘ভাই, মুড নেই আজ দৌড়াবো না।’ সেরকম যে কাজই আপনার সামনে আসুক না কেন, মুড আসুক না কেন, মুড আসার অপেক্ষা না করে কাজ শুরু করে দিন। দেখবেন মুড চলে এসেছে।

#মাইন্ডম্যাপিং

#বইয়েরপোকা

#motivationbangla

#inspiration

#successtips

#lifehacks

#mindmapping

#successmindset

#উদ্যোক্তা

মন্তব্য