Logo

জাকারবার্গের ভুলটা কোথায় ছিল?

হিউম্যান বিহেভিয়ার খুব জটিল জিনিস। মার্ক জাকারবার্গ সেটা বুঝতে ৮০ বিলিয়ন ডলার খরচ করলো।

কী ছিলো না তার কাছে!! কয়েক বিলিয়ন ইউজার। আনলিমিটেড ফান্ডিং। সাথে দুনিয়ার সেরা সব ট্যালেন্ট।

কিন্তু সবকিছুর পরেও ইউজাররা মেটাভার্স ইউজ করলো না।

তাই বাংলাদেশের যেসব কোম্পানি বা স্টার্টআপ সফলভাবে মানুষের বিহেভিয়ার চেঞ্জ করতে পেরেছে, তাদের প্রতি আমার ম্যাসিভ রেস্পেক্ট।

এই তালিকায় সবার চেয়ে এগিয়ে থাকবে "বিকাশ"। মোবাইলের মাধ্যমে একজন অপরিচিত মানুষের কাছে গিয়ে আরেকজনকে টাকা পাঠানোর একটা সার্ভিস চালু করার কথা ভাবা এবং সেটাকে সাক্সেসফুল করা যে কত বড় বিহেভিয়ার চেঞ্জ - এটা আমরা এখন সাদা চোখে বুঝতে পারি না।

কিন্তু কখনো যদি ফাউন্ডার কামাল কাদির ভাইয়ের থেকে বিকাশের শুরুর দিকের গল্প শুনেন, তাহলে কিছুটা হলেও রিয়েলাইজ করতে পারবেন।

একইরকম একটা বিশাল পরিবর্তন এনেছে "পাঠাও"। অপরিচিত একজনের বাইকের পিছনে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। পাঠাও আসার আগে ভাবতে পেরেছিলেন?

বেশিরভাগ স্টার্টআপ ফেইল করে প্রযুক্তির কারণে না। ফান্ডিং এর কারণে না। ফেইল করে সফলভাবে মানুষের বিহেভিয়ার চেঞ্জ না করতে পারার কারণে।

তাই যখনই আপনি এমন একটা স্টার্টআপ বা বিজনেস করতে চাচ্ছেন যার জন্য ইউজারের বিহেভিয়ার চেঞ্জ দরকার হবে, তখনই প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার পাশাপাশি ডিজাইন করেন কিভাবে "বিহেভিয়ার চেঞ্জ কম্যুনিকেশন" করবেন।

আমি উদ্যোক্তাদের যখন ব্রান্ডিং নিয়ে শেখাই, তখন কম্যুনিকেশন, কাস্টমার বিহেভিয়ার - এসবের উপর সবচেয়ে বেশি জোর দেই।

কারণ এটা আপনি সফলভাবে করতে না পারলে, জাকারবার্গের মতই কোটি কোটি ইউজার, আনলিমিটেড ফান্ড এবং দুনিয়ার সব ট্যালেন্ট নিয়েও আপনি ফেইল করবেন।

মন্তব্য