JereadBeta
← Back to feed

নিষেধের ফল: নৈতিকতা নয়, ভণ্ডামি

By shawonetc · 2/2/2026

বিশ্বে মদ্যপানে সৌদি আরবের লোকেরা এক নম্বরে। কারণ, তাদের নিজের দেশ সৌদি আরবে মদ্যপান নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। পর্ণগ্রাফী দেখায় পাকিস্তানীরা এক নম্বরে। কারণ, পাকিস্তানে পর্ণগ্রাফি দেখা নিষিদ্ধ। অন্যদিকে জার্মানি এবং নেদারল্যান্ডস গাঁজা সেবনে বিশ্বের প্রথম ২০ টা দেশের তালিকায় নাই। কারণ, এই দুই দেশে প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা সেবন আইনগত বৈধ। বাংলাদেশে ইন্টারনেটে যে কোনো গুজব, মিথ্যাচার, এবং ফালতু কনটেন্ট বানিয়ে কোটি কোটি মানুষকে ব্যস্ত রেখে, লক্ষ লক্ষ ভিউ এবং হাজার হাজার ডলার কামানো সম্ভব। কারণ, বাংলাদেশে কমনসেন্সের ব্যবহার নিষিদ্ধ। বাঙালি সমাজ ও শিক্ষা ব্যবস্থায় জনগণকে শেখানোই হয়না, কোন্ জিনিসটাকে ইগনোর করতে হয়, আর কোনটাকে গুরুত্ব দিতে হয়। ফালতু আর নোংরা জিনিসকে ঘেঁটে দেখার সীমাহীন আগ্রহ বাঙালির জন্মগত চরিত্র। বাঙালি কোনো কিছু না-ঘেঁটে বুঝতেই পারে না, জিনিসটা আসলে 'গু' ছিলো।