সৃষ্টিকর্তা কাউকে ঠকান না
S
shawonetc
February 6, 2026
1 min read0 likes
সৃষ্টিকর্তা কাউকে ঠকান না।
কাউকে গায়ের রং দেননি কিন্তু মায়াকাড়া চেহারা দিয়েছেন। কাউকে মেঘের মতো ঘনকালো চুল দেননি কিন্তু হরিণের মতো টানা টানা মায়াবী চোখ দিয়েছেন। কাউকে মেধা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ।
কাউকে টাকা-পয়সা দেননি কিন্তু অগাধ ভালোবাসার ক্ষমতা দিয়েছেন। কাউকে কিছুই দেননি কিন্তু সুন্দর মন-মানসিকতা দিয়েছেন। কাউকে দিয়েছেন অগাধ ধৈর্য্য আবার কাউকে দিয়েছেন অগাধ দুঃখ নিয়ে সব পরিস্থিতি হাসিমুখে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা। কাউকে দিয়েছেন সব থেকেও মানসিক অশান্তি আবার কাউকে দিয়েছেন কিছু না দিয়েও মানসিক শান্তি।
সৃষ্টিকর্তা কাউকেই ঠকান না, কাউকেই নিরাশ করেন না। একদিক না একদিকে ঠিক ষোলোকলা পূর্ণ করে দেন।
· · ·