দাবা খেলা শিখেছি ... কয়েকদিন হলো ,
২১ দিনের স্ট্রাইক ভেঙ্গে গত সপ্তাহে খেলা বাদ দিলাম , ঘটনা সেটা নয় । আজ এশার পরে খেলতে বসে একটানা ৮ টা ম্যাচে অতিন্যাক্কারজনক হারের পর ফেবুতে আসলাম স্ক্রল করতে ... ।
হঠাৎ থাম্বনেইলে চোখ দিয়ে দেখি Hikaru Nakamura থাম্বনেইলে ঝুঁটি বেধে মেয়ের পাশে দাঁড়িয়ে আছে । মাথা গুলিয়ে গেল ...
২ সেকেন্ড পরে বুঝলুম Hikaru nakamura মূলত Hikaru Nakamura নয় , বরং বাংলাদেশের ঢালিউড খ্যাত সাইফুল রাজ ... ।