২০১৮ সালে প্রথমবার অনলাইনে ইনকাম করি—গুগল অ্যাডমব থেকে প্রায় ৮০ ডলার। তখন আমি বেকার, সেই টাকাটা আমার জন্য অনেক বড় কিছু ছিল।
কিন্তু হঠাৎ করেই গুগল আমার অ্যাকাউন্ট ব্যান করে দেয়। সত্যি বলতে, ওটা আমার জীবনের একটা বড় ধাক্কা ছিল। তখন মনে হয়েছিল—আমার সাথে অন্যায় হয়েছে। যদিও এখন বুঝি, কিছু ভুল আমারও ছিল।
কিন্তু ওই ঘটনাটাই আমাকে সবচেয়ে বড় একটা শিক্ষা দিয়েছে।
আজ আলহামদুলিল্লাহ, আমি মাসে ১০০০+ ডলার ইনকাম করতে পারি। আর এই জায়গায় আসার পেছনে ওই ব্যর্থতার বড় ভূমিকা আছে।
আমি শিখেছি—
শুধু একটা পথের উপর নির্ভর করা ঠিক না
সবসময় নিজের জন্য “Option B” রাখা দরকার