Logo

জাকারবার্গের ভুলটা কোথায় ছিল?

২০২১ সালে Mark Zuckerberg সবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন "Metaverse-ই ভবিষ্যৎ"

তিনি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে, নিজের কোম্পানির নামই বদলে ফেললেন।

Facebook হয়ে গেল Meta।

বিলিয়ন বিলিয়ন ডলার ঢালা হলো Reality Labs-এ। Ads, events, partnerships চারদিকে শুধু হাইপ আর প্রত্যাশা।

মানুষ দেখছিল ঠিকই…কিন্তু মানুষের আগ্রহটাই তৈরি হয়নি।

এর চূড়ায় গিয়ে Horizon Worlds-এর মাসিক ব্যবহারকারী ছিল মাত্র ৩ লাখ। যে প্ল্যাটফর্ম বানাতে খরচ হয়েছিল প্রায় $80 billion।

এত টাকা, এত মার্কেটিং, এত প্রচেষ্টা কিছুই মানুষকে বাধ্য করতে পারেনি একটা headset পরে cartoon avatar হয়ে সময় কাটাতে।

কারণ?

এইটা এমন কোনো সমস্যা সমাধান করছিল না, যা মানুষ সত্যিই অনুভব করত।

এই সপ্তাহে Meta আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে VR-এ Horizon Worlds বন্ধ।

অর্থাৎ…

এক সময়ের সেই “Metaverse স্বপ্ন” নিঃশব্দে অবসান।

এইখানে সবচেয়ে বড় শিক্ষা হলঃ

নিজের আইডিয়ার প্রতি আপনার আবেগ থাকবে এইটা স্বভাবিক কিন্তু এই আবেগে আবার অন্ধ হয়ে যাইয়েন না।

The market doesn't care how much you believe in something. It only cares whether it solves a real problem, for real people, right now.

তাই পরের কোনো আইডিয়ায় ঝাঁপ দেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুনঃ

“আমি কি এমন কিছু বানাচ্ছি যা মানুষ চায়…নাকি যা আমি চাই মানুষ চাইুক?”

এই দুইয়ের পার্থক্যটাই আপনার সাফল্য আর ব্যর্থতার সীমারেখা।

Meta এই শিক্ষা নিতে হারিয়েছে $80 billion। আপনাকে যেন সেই মূল্য না দিতে হয়।

#meta #metaverse #zuck #MarkZuckerberg

মন্তব্য