আপনার আত্মীয় স্বজন যেদিন আপনাকে মূল্যায়ণ করা শুরু করবে সেদিন আপনি সবচেয়ে কঠিন পথ পাড়ি দিতে পেরেছেন।
যেই কোন ব্যবসা করেন কিংবা কাজ সবার আগে আপনার ক্রেতা হবে অপরিচিত লোকজন।
সবচেয়ে শেষে কনভার্ট হবে আপনার আত্মীয়রা।
আপনি বই লিখলে আত্মীয়রা টাকা দিয়ে কিনতে চাইবে না, রেস্টুরেন্টে টাকা দিয়ে খেতে চাইবে না। অনলাইন শপ দিলে তারা কিনবে না বরং ক্রিটিকাল থাকবে।
এটা তাদের দোষ না। যেই মানুষটাকে আপনি চাইলেই দেখেন, চাইলেই শুনতে পারেন কিংবা ছোট থেকে চিনেন, তাকে সিরিয়াসলি নেওয়া কঠিন।
একারণে অনেকে বলে কাছের মানুষ হিংসা করে, পাত্তা দেয় না, ভালো দেখতে পারে না, ফ্রীতে চায় ইত্যাদি।
কথা সত্য না। কাছের মানুষ আপনার সামনে ক্রিটিকাল কিন্তু বাহিরে ঠিকই প্রচার করবে ফ্রীতে
আর যেদিন তারা বিশ্বাস করবে মনে প্রাণে করবে।
মানুষ সাধারণত চোখ দিয়ে বিচার করে, খুব কম মানুষ হৃদয় দিয়ে বোঝে।
— নিকোলো ম্যাকিয়াভেলি